
১০০% খাঁটি শুকনা বচ শিকড় (Sweet Flag Root) – 50 গ্রাম / 100 গ্রাম
খাঁটি শুকনা বচ (Sweet Flag Root) - ১০০% অরিজিনাল
Fast Delivery
২৪-৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি
Cash on Delivery
পণ্য পেয়ে পেমেন্ট
Quality Guarantee
স্বাদ ও মানের নিশ্চয়তা
খাঁটি শুকনা বচ (Sweet Flag Root) - ১০০% অরিজিনাল
Sweet Flag বা “বচ” অত্যন্ত দামি একটি ভেষজ। আল্লাহ তায়ালার বিশেষ সৃষ্টিকৃত প্রাকৃতীক উপাদান। দুখের বিষয় হচ্ছে এক সময় প্রাচীনকালে এটির ব্যবহার রাজা বাদশাহরা করতেন। কিন্ত অজানা আর অবহেলায় এই গুরুত্বপূর্ণ ভেষজটিকে মানুষ ভুলতে বসেছে প্রায়। আমি যখন এই আর্টিকেলটি লিখছি তখন বাংলাদেশে ১ লাখের মধ্যে মাত্র ৫ জন এই বহুল উপকারী ভেষজটি সম্পর্কে ধারনা আছে এমনটিই খুজে পেলাম। বাকিরা চিনেই না।
বাংলাদেশের ভেষজ সম্পর্কে যারা জ্ঞান রাখেন তারা এটিকে স্থানীয়ভাবে যাকে "বস" বা সঠিক উচ্চারণে "বচ" নামে চিনে থাকেন। ইংরেজিতে এটিকে Sweet Flag আর বৈজ্ঞানিক নামে Acorus calamus উল্লেখ করা হয়ে থাকে। যে নামেই ডাকা হোক না কেন এটি অত্যন্ত শক্তিশালী ঔষধি গুণসম্পন্ন একটি ভেষজ। অনেক ধরনের জটিল ও কঠিন পুরাতন ব্যাধির অল্টারনেটিভ মেডিসিন ও প্রাকৃতিক চিকিৎসার ক্ষেত্রে এর শেকড় বা রাইজোম ব্যাপকভাবে উপকারী দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়।
ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বচের ব্যবহার:
ভারতবর্ষ ও প্রাচীন আয়ুর্বেদ: প্রাচীন সংস্কৃত ও আয়ুর্বেদ শাস্ত্রে বচকে "বচা" (Vacha) বলা হয়, যার আভিধানিক অর্থ 'বাক্য' বা 'কথা'। সুশ্রুত সংহিতা এবং চরক সংহিতার মতো প্রাচীন গ্রন্থে এর উল্লেখ রয়েছে। হাজার হাজার বছর ধরে মুনি-ঋষি এবং আয়ুর্বেদ চিকিৎসকরা স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতে, স্নায়ুকে সতেজ করতে এবং শিশুদের তোতলামি বা কথা বলার সমস্যা সারাতে এই ভেষজ দ্রব্যকে ব্যবহার করতেন।
প্রাচীন মিশর ও মধ্যপ্রাচ্য: প্রাচীন মিশরীয় সভ্যতায় এটি অত্যন্ত মূল্যবান একটি উপাদান ছিল। ফারাওদের আমলের চিকিৎসা সংক্রান্ত নথিতে (যেমন চেস্টার বিটি প্যাপিরাস) বচের উল্লেখ রয়েছে। তারা সুগন্ধি, ধূপ এবং শ্বাসকষ্টের ওষুধ হিসেবে এই বচ কে ব্যবহার করত। বাইবেলের আদিপুস্তকে (Old Testament) মোজেস বা মুসা (আঃ) কে যে পবিত্র সুগন্ধি তেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল, তার অন্যতম প্রধান উপাদান ছিল 'ক্যালামাস' (Calamus) বা এই বচ।
প্রাচীন গ্রিস ও রোম: প্রথম শতাব্দীর বিখ্যাত গ্রিক চিকিৎসক ও উদ্ভিদবিদ ডায়োসকোরাইডস (Dioscorides) তাঁর বিশ্ববিখ্যাত চিকিৎসা গ্রন্থ 'ম্যাটেরিয়া মেডিকা' তে বচ নিয়ে বিস্তারিত লিখেছেন। প্রাচীন রোমানরা কাশি, পাকস্থলীর সমস্যা এবং চোখের চিকিৎসায় এর শিকড় ব্যবহার করত।
উত্তর আমেরিকার আদিবাসী (Native Americans): আশ্চর্যজনকভাবে, উত্তর আমেরিকার আদিবাসীদের কাছেও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র ভেষজ ছিল। তারা বচ শিকড়কে দাঁত ব্যথা, মাথাব্যথা, ক্লান্তি দূর করতে এবং বিভিন্ন আধ্যাত্মিক আচার-অনুষ্ঠানে ব্যবহার করত। এটি তাদের মধ্যে অন্যতম প্রধান একটি বাণিজ্যের পণ্য ছিল।
মধ্যযুগীয় ইউরোপ: ষোড়শ শতাব্দীর দিকে অটোমান সাম্রাজ্যের মাধ্যমে এটি ইউরোপে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। মধ্যযুগে ইউরোপের গির্জা ও অভিজাতদের বাড়িগুলোতে মেঝেতে বচের পাতা এবং শিকড় ছড়িয়ে রাখা হতো (যাকে Strewing herb বলা হতো)। এর কারণ ছিল বচের মিষ্টি সুগন্ধ, যা ঘরের স্যাঁতসেঁতে দুর্গন্ধ দূর করত এবং পোকামাকড় দূরে রাখত। পরবর্তীতে ইউরোপে বিভিন্ন ভেষজ পানীয় তৈরিতেও এর ব্যবহার শুরু হয়।
কালের বিবর্তনে হারিয়ে গেলেও এটি এখনও একটি সুপার পাওয়ার ভেষজ হিসাবে গন্য। ইংশা আল্লাহ আপনার আমার ব্যবহারে আমরা আবারো এই পণ্যটিকে সবার মাঝে ফিরিয়ে আনবো। প্রকৃতির ছোয়া সুস্থ জীবনে ফিরে আসার চেয়ে জীবনে সবচেয়ে বড় কোন দান আর হতে পারেন। তাই বচ কোন সাধারান একটি উদ্ভিদ বা ভেষজ নয়, সে নামেও বচ কাজেও বস্।
সম্পূর্ণ প্রাকৃতিক ও আস্ত শুকনা শিকড়, তাই ভেজালের বিন্দুমাত্র সুযোগ নেই।
গুণগত মান সম্পন্ন এবং সতেজ কন্দ সরাসরি সংগ্রহ করে শুকানো।
স্নায়ুর কার্যক্ষমতা বৃদ্ধি এবং শিশুদের তোতলামি দূর করতে প্রাচীনকাল থেকে সমাদৃত।
পেটের গ্যাস, বদহজম, জয়েন্টের ব্যথা এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় দারুণ উপকারী।
ভেষজ চিকিৎসায় "বচ" ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। এই শক্তিশালী প্রাকৃতিক উপাদানকে আপনার সুস্থ জীবনের ব্যবহারে ফিরিয়ে আনতেই মাশাল্লাহ ফুড কাজ শুরু করেছে। তাই আমরা নিয়ে এসিছি বাজারের গুঁড়ো বচে ভেজালের ভিড়ে খাঁটি পণ্যটি। অরিজিনাল বচ শিকড় (Original Sweet Flag Root)।
প্রোডাক্ট সম্পর্কিত ট্যাগ (Product Tags)
20টি ট্যাগএকই ধরনের বা সম্পর্কিত খাঁটি খাদ্যপণ্য দেখতে যেকোনো ট্যাগে ক্লিক করুন