
প্রিমিয়াম কোয়ালিটি অর্গানিক চিয়া সিড (Chia Seeds) – 250 Gram / 500 Gram
সেরা কোয়ালিটির অর্গানিক চিয়া সীডস - শতভাগ নিশ্চয়তার সাথে চিয়া সিড সংগ্রহ করুন মাশাল্লাহফুড থেকে | Best Quality Premium Chia Seeds Online in Bangladesh
Fast Delivery
২৪-৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি
Cash on Delivery
পণ্য পেয়ে পেমেন্ট
Quality Guarantee
স্বাদ ও মানের নিশ্চয়তা
সেরা কোয়ালিটির অর্গানিক চিয়া সীডস - শতভাগ নিশ্চয়তার সাথে চিয়া সিড সংগ্রহ করুন মাশাল্লাহফুড থেকে | Best Quality Premium Chia Seeds Online in Bangladesh
আল্লাহ তায়ালা প্রকৃতির মধ্যেই সবচেয়ে শুক্তিশালী ও উপকারী বস্তুটি সৃুষ্টি করিয়াছেন মানবজাতীর উপকারের জন্য। আলহামদুলিল্লাহ।
চিয়া সিডের আদি নিবাস মধ্য আমেরিকা, বিশেষ করে মেক্সিকো এবং গুয়াতেমালা অঞ্চলে। অ্যাজটেক ও মায়া সভ্যতার প্রধান খাবার: আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে প্রাচীন অ্যাজটেক (Aztec) এবং মায়া (Mayan) সভ্যতায় চিয়া সিড ছিল তাদের দৈনন্দিন খাদ্যের অন্যতম প্রধান অংশ। ভুট্টা এবং বিনসের মতোই চিয়া সিড সেসময় ব্যাপক পরিসরে চাষ করা হতো। যোদ্ধাদের শক্তির উৎস (Runner's Food): অ্যাজটেক যোদ্ধারা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় এবং যুদ্ধের ময়দানে টিকে থাকার জন্য চিয়া সিড সাথে রাখতেন। প্রচলিত ইতিহাস অনুযায়ী, মাত্র এক চামচ চিয়া সিড খেয়ে একজন অ্যাজটেক যোদ্ধা সারাদিন যুদ্ধ করার বা দৌড়ানোর শক্তি পেতেন। মায়া ভাষায় 'চিয়া' (Chia) শব্দের অর্থই হলো 'শক্তি'।
হালাল ও তায়্যিব (পবিত্র ও পুষ্টিকর): ইসলামে খাবার গ্রহণের মূলনীতি হলো সেটি 'হালাল' (বৈধ) এবং 'তায়্যিব' (পবিত্র ও শরীরের জন্য উপকারী) হতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, "হে মানবমন্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু-সামগ্রী ভক্ষণ কর" (সূরা বাকারা: ১৬৮)। চিয়া সিড যেহেতু সম্পূর্ণ উদ্ভিদজাত, ক্ষতিকর নয় এবং মানবদেহের জন্য অবিশ্বাস্য রকমের পুষ্টিকর, তাই এটি একটি উৎকৃষ্ট 'তায়্যিব' খাবার।
সুস্থতা রক্ষায় ইসলামি দৃষ্টিভঙ্গি: ইসলাম শরীর সুস্থ রাখাকে একটি বড় ইবাদত হিসেবে দেখে। রাসূল (সা.) বলেছেন, "দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়।" (সহিহ মুসলিম)। চিয়া সিড যেহেতু শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়, হার্ট ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাই সুস্থ থাকার নিয়তে এটি খাওয়া ইসলামি মূলনীতির সাথেও সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
ডায়াবেটিস রোগের পরম বন্ধু এই চিয়াসিড বিশেষ কয়েকটি কারণে চিয়া সিডকে ডায়াবেটিস রোগীদের পরম বন্ধু বলা হয়।
- চিয়া সিডের উচ্চমাত্রার দ্রবণীয় ফাইবার রক্তে গ্লুকোজ শোষণের প্রক্রিয়াকে ধীর করে দেয়, ফলে খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় না।
- এতে থাকা প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে, যা রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে কার্যকর।
- চিয়া সিড দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দেয় এবং অতিরিক্ত ক্যালরি গ্রহণ থেকে বিরত রাখে, যা টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ওজন ব্যবস্থাপনায় অত্যন্ত জরুরি ভূমিকা পালন করে।
- সেরা প্রডাক্টটি সব সময় আপনাদের জন্য সংগ্রহ করে থাকি। ইংশা আল্লাহ।
- হালাল ও সুন্নাতী পদ্ধতী অনুসরণ করে আপনাদের জন্য প্যাকেজিং করা হয়।
- আমাদের কোন বে-নামাজি কর্মচারী নাই।
- প্রডাক্ট কুরিয়ারে ছিড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয় বা পুনরায় কুরিয়ার করা হয়।
প্রোডাক্ট সম্পর্কিত ট্যাগ (Product Tags)
15টি ট্যাগএকই ধরনের বা সম্পর্কিত খাঁটি খাদ্যপণ্য দেখতে যেকোনো ট্যাগে ক্লিক করুন

